নবীনগরে ছয় জুয়াড়ি আটক
আজকের কুমিল্লা ডট কম :
June 1, 2017
মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর :
অর্থের বিনিময়ে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ছয় জুয়াড়িকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। গত সোমবার রাতে এস আই সেলিম জামান সরকারের নেতৃত্বে একটি দল নবীনগর পৌরসভাস্থ হাসান শাহ্ মাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জুয়ার বোর্ড ও নগদ টাকাসহ তাদেরকে আটক করে। গত মঙ্গলবার আসামীদেরকে জুয়া আইনে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।