,

চান্দিনার বাড়েরায় অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
June 12, 2017
news-image
মো.শরিফুল ইসলাম, চান্দিনা ঃ
চান্দিনা উপজেলার বাড়েরায় অসহায় ও দরিদ্র মহিলাদের মধ্যে চল্লিশ টি সেলাই মেশিন  সোমবার (১২জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলয়নায়তনে বিতরন করেন প্রধান অতিথি চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন কুমার বক্সী ।
এতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.খোরশেদ আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা পৌর মেয়র মো.মফিজুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো.রৌশন আলী প্রধান,সাধারণ সম্পাদক মো.সেলিম ভুইয়া,ইউপি সদস্য মো.তাজুল ইসলাম।
ছাত্রলীগ নেতা মো.আনোয়ার হোসেন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মো.সাখাওয়াত হোসেন, মো.আবদুল মতিন মেম্বার,মো.আলী মিয়া মেম্বার,মো.মোবারক হোসেন মেম্বার,১নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য মর্জিনা আকতার মুন্সি, মো.সেলিম মেম্বার,আক্তার হোসেন হোসেন মেম্বার,খোরশেদ আলম শাহিন মেম্বার,মো.আনোয়ার হোসেন মেম্বার,মো.আলী আহম্মদ মেম্বার,সংরক্ষিত আসনের মহিলা সদস্য শাহনাজ বেগম ও মোসাম্মৎ হনুফা আকতার প্রমুখ