,

চৌদ্দগ্রামে যাত্রীবাহি বাসের চাঁপায় নিহত ১

আজকের কুমিল্লা ডট কম :
June 16, 2017
news-image

 

আরিফুর রহমান মজুমদারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের চাঁপায় আরিফ মিয়া (২২) নামের এক পথচারী নিহত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) রাত সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ ওই উপজেলার কৃষ্ণপুর গ্রামের ছবর মিয়ার ছেলে।

মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইব্রাহিম মিয়া জানান, নোয়াবাজার এলাকার মহাসড়কের এপাশ থেকে ওপাশে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি বাস পথচারী আরিফকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এতে আরিফ ঘটনাস্থলে নিহত হয়। লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসটি ধরতে চেষ্টা অব্যাহত আছে।