,

সস্তা ও মানসম্মত হওয়ায় কুমিল্লার খাদি দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

আজকের কুমিল্লা ডট কম :
June 19, 2017
news-image

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
ঈদ ঘনিয়ে আসছে। সেই সাথে সাথে কুমিল্লায় ঈদের বাজারে স্থানীয় শতাধিক খাদি দোকানে এখন ক্রেতাদের উপচে ভরা ভিড় । প্রসিদ্ধ খাদি কাপড় কিনতে অন্যান্য জেলা থেকেও কুমিল্লা নগরীতে আসছেন ক্রেতারা। দামে সস্তা কিন্তু মানে ভালো হওয়ায় সকল বয়সের নারী-পুরুষের ভিড় জমছে খাদি দোকানগুলোতে ।
কুমিল্লায় খাদি কাঁপড়ের সুনাম প্রায় শত বছরের। দেশ ও দেশের বাইরে খাদির সুনাম থাকায় ঈদে খাদির তৈরিী পোষাকের চাহিদা থাকে একটু বেশি। নগরীর রাজগঞ্জ, মনোহরপুর, কান্দিরপাড় ও লাকসাম সড়কের প্রায় শতাধিক খাদি পণ্যের দোকানে প্রতিদিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ করা যাচ্ছে।
জানা যায়, সুতার দাম বৃদ্ধি, বিদেশী পোষাকের আগ্রাসন এবং তাঁতি কমে যাওয়ায় হাতে তৈরী খাদির সরবরাহ কমেছে। কিন্তু বাজারে আসছে নতুন মানের মেশিনে তৈরি খাদি পণ্য। গুন ও মান প্রায় হওয়ায় নতুন খাদির চাহিদাও রয়েছে বাজারে।
সরেজমিনে নগরীর খাদি দোকানগুলোতে ঘুরে জানা যায়, এখানে শিশুদের পোষাক ১৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দেড় হাজার টাকা, শর্ট ফতুয়া ২০০ টাকা থেকে ১ হাজার টাকা, পাঞ্জাবি ৩৫০ টাকা ৪ হাজার টাকা, মেয়েদের শর্ট ফতুয়া ও থ্রিপিস ৩০০ টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
দেশীয় পোশাক, দামে সস্তা,পড়তে আরামদায়ক বলে ক্রেতারা ঝুঁকছেন খাদি দোকানগুলোতে। তবে বিভিন্ন ব্যান্ডের সাথে খাদি কাপড়ের আরো ফ্যাশনোবল করা প্রয়োজন বলে মনে করছেন ক্রেতারা।
নগরীর মনোহরপুরে খাদির দোকানে কেনাকাটা করতে আসা মহিউদ্দিন ও কাকন নামের দুই শিক্ষার্থী জানান, যুগের সাথে তাল মিলিয়ে এবারের ঈদে আধুনিক মানের খাদির ফতুয়া,পাঞ্জাবি, মà