,

চৌদ্দগ্রামে কমিউনিটি পুলিশিংয়ের ইফতার ও দোয়া মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
June 22, 2017
news-image

মো: বেলাল হোসাইন, চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে গুণবতীতে ওয়াদুদ আকবর গার্ডেনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলী হোসেন চেয়ারম্যান। কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবদুল ওয়াদুদ দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গুণবতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার কমল কৃষ্ণ ধর, এসআই বছির উদ্দিন, এসআই আরিফুর রহমান, সাউথইস্ট ব্যাংক গুণবতী শাখার ম্যানেজার মাঈন উদ্দিন ফারুক, শাহজালাল ইসলামী ব্যাংক গুণবতী শাখার ম্যানেজার সাইফ উদ্দিন। এসময় বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।