,

চান্দিনায় ভূয়া ডিবি ইন্সপেক্টর আটক

আজকের কুমিল্লা ডট কম :
July 20, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় বেলাল খন্দকার (৩৮) নামে এক ভূয়া ডিবি ইন্সপেক্টরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২০ জুলাই) থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতারক বেলাল খন্দকার কুমিল্লার দেবিদ্বার উপজেলার চাঁনপুর গ্রামের আব্দুস সামাদ এর ছেলে।

স্থানীয় সূত্র জানান, প্রতারক বেলাল খন্দকার দীর্ঘদিন যাবত কোমড়ে খেলনা পিস্তল বেঁধে বিভিন্ন এলাকায় নিজেকে ডিবি পুলিশের ইন্সপেক্টর পরিচয় দিয়ে চাঁদবাজী করে আসছিল।
বুধবার রাত ১১ টার দিকে মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় দুই ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপরাধী ও অবৈধ কর্মকান্ড কোথায় হয় সে ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে স্টেশন এলাকার এক ব্যবসায়ী স্থানীয় সংবাদ কর্মীদের খবর দেয়। এসময় সংবাদকর্মীরা আসলে কোমড়ে পিস্তল আটকানো বেলাল খন্দকার নিজেকে কুমিল্লা ডিবি পুলিশের ইন্সপেক্টর পরিচয় দেন। কিন্তু কুমিল্লা ডিবি কার্যালয়ে বেলাল খন্দকার নামে কোন ডিবি ইন্সপেক্টর না থাকায় সংবাদকর্মীরা তাদেরকে ভূয়া ডিবি হিসিবে চিহ্নিত করে স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া করে একজনকে আটক করলেও অপরজন পালিয়ে যায়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। তার সাথে থাকা পিস্তলটি খেলনা পিস্তল বলে সনাক্ত দেয় পুলিশ।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Related posts: