,

মনোহরগঞ্জ উপজেলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী লিটন গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
August 8, 2017
news-image

 

শাহাদাত হোসেনঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী এমরান হোসেন লিটনকে (৩০) গ্রেফতার করে মনোহরগঞ্জ থানা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝলম এলাকা থেকে অফিসার ইনচার্জ সামসুজ্জামান এর নেতৃত্বে ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, আসামী এমরান হোসেন লিটন এসটিসি ৯৯/০২ ধারা বিস্ফোরক আইনের ৪ (বি) এর ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী। অভিযোগ প্রমাণীত হওয়ায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে এ রায় প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর মনোহরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান আজকের কুমিল্লাকে বলেন, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মনোহরগঞ্জ উপজেলাকে সন্ত্রাস মুক্ত করতে আমাদের এ গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।