,

ব্রাহ্মণবাড়িয়ায় কালীমন্দিরে চুরি

আজকের কুমিল্লা ডট কম :
August 9, 2017
news-image
আয়েশা আহমেদ লিজা , ব্রাহ্মণবাড়িয়া॥
  মঙ্গলবার   রাতে   ব্রাহ্মণবাড়িয়ায়   একটি   মন্দিরে   চুরি   হয়েছে।ঘটনাটি   ঘটেছে   মধ্যরাতে     পৌর   এলাকার   হালদারপাড়ায়   অবস্থিতআনন্দময়ী কালী মন্দিরে। চোরেরা কালি মূর্তির শরীরে থাকা অলংকারও প্রণামি বাক্স চুরি করে নিয়ে যায়। কালী মন্দিরের ট্রাস্টি কমিটির সভাপতি প্রাণতোষ চৌধুরী বলেন,  বুধবার সকাল ৬টার দিকে মন্দিরের সেবায়েত কলাপসিবল গেটের তালা খুলতে গিয়ে দেখেন তালাভাঙ্গা। পরে ভেতরে ঢুকে দেখেন কালী মূর্তির শরীরে থাকা মূল্যবানঅলংকার   ও   দুটি   প্রণামি   বাক্স   চুরি   হয়েছে।   সদর   থানার   ভারপ্রাপ্তকর্মকর্তা মোঃ নবীর হোসেন ঘটনাস্থল  পরিদর্শন করেন। তিনি বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল   হোসেন   ঘটনার   সত্যতা নিশ্চিত করে   বলেন,   ঘটনার   সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।