,

চৌদ্দগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
August 14, 2017
news-image

মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রাম ঃ

সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামেও শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা করেছে চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদ্যাপন পরিষদ। গত সোমবার (১৪ই আগষ্ট) দুপুরে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় মহাশশ্মান ও মহদেব মন্দিরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমান। জন্মাষ্টমী পূজা উদ্যাপনের আহবায়ক নান্টু চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল, পৌর কাউন্সিল আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, কুমিল্লা জেলা পূজা উদ্যাপন কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার, চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাষ্টার অনিল দেবনাথ, উপজেলা মহাশ্মশানের সেবায়েত মাষ্টার রূপম সেন গুপ্ত, পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি নরেশ বণিক, সাধারণ সম্পাদক নকুল কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের শিল্পী সুরভী সেন গুপ্তা ও তার দল।