,

রিহাম খানের নতুন গান সন্ধ্যে আকাশের তারা

আজকের কুমিল্লা ডট কম :
September 15, 2017
news-image

 

সেলিম সজীবঃ

সম্প্রতি নতুন গানে প্লেব্যাক করলেন প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী রিহাম খান। ‘সন্ধ্যে আকাশের তারা’ শিরোনামের গানটির ভিডিও এরই মধ্যে ইউটিউবএ এম রেকর্ডস ব্যানার প্রকাশ পেয়েছে। গীতিকার মুসা আহম্মদ এর কথায় গানটির আসল শিল্পী সাইফুল ইসলাম প্লেব্যাক এ কন্ঠ দিলেন রিহাম।

গানটি প্রসঙ্গে সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী বলেন- আমার সঙ্গীত ক্যারিয়ারে আরেকটি ভাল গান করে নিজের মনে শান্তি পেলাম। গানের কথাগুলো অনেক সুন্দর। সহজভাবে সবাইকে ছুঁয়ে যাবে। রিহাম অনেক ভাল গেয়েছেন। আশা করছি গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে।

গান প্রসঙ্গে রিহাম খান বলেন, গানটি কাছের মানুষ যারাই শুনেছেন সবাই প্রশংসা করেছেন। মিউজিক ভিডিও দেখছে। সবকিছুর জন্য গীতিকার ঈমন ভাই এবং রাফাত খান ভাইয়ের অবদানটাই বেশি।