তথ্যমেলার সমাপ্তি
আজকের কুমিল্লা ডট কম :
September 15, 2017
প্রেস বিজ্ঞপ্তিঃ
রূপকল্প ২০২১ বাস্তবায়ন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাজের স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগনের দোরগোড়ায় সেবাপ্রদানে সরকারের গৃহিত পদক্ষেপসমূহ তুলে ধরার লক্ষ্যে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী তথ্য মেলা ২০১৭।

উক্ত মেলায় সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম। তিনি সমাপনী দিনে অন্যান্য উপস্থিতির সাথে প্রতিটি স্টল পরিদর্শন করেন।

মেলায় জেলা পুলিশের স্টলে কুমিল্লা জেলার সম্মানিত নাগরিকগণকে জেলা পুলিশ প্রদত্ত তথ্য সেবা সম্পর্কে বর্ণনা দেন জেলা পুলিশ “টিম কুমিল্লা”র উর্ধ্বতন কর্মকর্তাগণ।