,

চান্দিনায় ৯০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
September 19, 2017
news-image

 

মো.শরিফুল ইসলাম, চান্দিনাঃ

চান্দিনার উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর বাজার থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাট মো.মোতালেব (২৭) কে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক সম্রাট মোতালেব চান্দিনা উপজেলার মেহার গ্রামের মো. আবদুল মতিন মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) সকালে বদরপুর বাজারে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করলে এস.আই. মো.মহব্বত হোসেন এর নেতৃত্বে সঙ্গী ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

চান্দিনা থানা অফিসার ইনচার্জ মো.নাসির উদ্দিন মৃধা জানান, আমরা মাদকের সাথে জিহাদ ঘোষনা করেছি। মাদকের সাথে জড়িত কাওকেই ছাড় দেওয়া হবে না। আটককৃত মাদক সম্রাট মোতালেব এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুমিল্লা জেলহাজতে প্রেরন করা হয়েছে।