মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউইয়র্কে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এসোসিয়েশন ইন আমেরিকার সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৯, ২০১৭
news-image

এস এম সোলায়মান,নিউইয়র্কঃ
প্রিয় বিদ্যাপীঠের সতীর্থদের প্রথম সভা ও বারবিকিউ পার্টির মিলন মেলায় মুখরিত হয়ে উঠে নিউইয়র্ক কুইন্সের করোনা পার্ক। ১২ সেপ্টেম্বর রবিবার দিনব্যাপী করোনা পার্কের সভা ও বারবিকিউ পার্টিতে স্বপরিবারে উপস্থিত ছিলেন আমেরিকায় বসবাসরত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক শিক্ষার্থীরা।

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার সাংবাদিক এসএম সোলায়মান, কুমিল্লা জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি এডভোকেট মোস্তফা কামাল ভিপি সুমন, সাঈদ শরীফ হক, নুর মুনতাকিম সুমন, ইমরান হাসান, কৃষিবিদ ইথার মজুমদার, আবুল হাসনাত রুমন, ইয়াসমিন আক্তার ইভা,রনি হক, বাপ্পি, পুজা রানী সহ প্রবাসে বসবাসরত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থীর পরিবার ও নতুন প্রজন্ম । রবিবার সকাল থেকেই প্রাক্তন শিক্ষার্থীরা নিউইয়র্কের সকল ব্যুরো থেকে সবাই ছুটে আসে করোনা পার্কে। আলোচনা, সৃতিচারন, ভবিষ্যত পরিকল্পনা আর প্রিয় কলেজের উন্নয়নে সকলে এগিয়ে আসার অংগীকারে সন্ধ্যায় শেষ হলো সতীর্থদের মিলন মেলা। ডিসেম্বরের মধ্যে আমেরিকায় বসবাসরত ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত একটি অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।