,

নিমসারে সন্ত্রাসী হামলায় এক যুবক গুরুতর আহত

আজকের কুমিল্লা ডট কম :
October 23, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ের নিমসার এলাকায় বর্তমান ক্ষমতাসীন আ’লীগ সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের লিফলেট বিতরণ করেছেন সেক্টর কমান্ডার ফোরাম নেতা ব্যারিষ্টার সোহরাব খান চৌধুরী। গতকাল সোমবার বিকেলে নেতা-কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ শেষে সোহরাব খান চলে যাওয়ার পর বায়েজিদ নামের এক সমর্থক বাড়ি ফেরার পথে নিমসার এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়। সন্ত্রাসীরা এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভেঙ্গে ফেলে ও কুপিয়ে মারাত্নক আহত করে।
স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়,সেক্টর কমান্ডার ফোরাম নেতা ব্যারিষ্টার সোহরাব খান চৌধুরী সোমবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় বর্তমান ক্ষমতাসীন আ’লীগ সরকারের উন্নয়ন মূলক কার্যক্রমের লিফলেট বিতরণ করেন। সন্ধ্যায় তিনি নিমসার এলাকা ত্যাগ করার পর বায়েজিদ (১৭) নামের এক সমর্থক বাড়ি ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা নিমসার এলাকায় তার উপর হামলা করে। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাংচুরসহ তাকে কুপিয়ে মারাতœক জখম করে। তার চিৎকারে স্থানীযরা এগিয়ে এসে উদ্ধার কওে নিমসার সংলগ্ন কাবিলা এলাকায় ইষ্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহত বায়েজিদের বাড়ি মোকাম ইউনিয়নের সৈয়দপুর গ্রামে।

ব্যারিষ্টার সোহরাব খান বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের লিফলেট বিতরণ শেষে আমি চলে যাওয়ার পর এই হামলার ঘটনা ঘটে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা  এবং দুষ্কৃতিকারীদের আইনের আওতা আনার দাবী জানান।