,

নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
October 26, 2017
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহন মিয়া (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের আঙ্গুলখোড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোহন মিয়া উপজেলার  আঙ্গুলখোড় গ্রামের মৃত. আব্দুল আজিজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মজিবুল হক খোকনের রূপালি মৎস্য খামারে কাজ করছিলেন মোহন। কাজের এক ফাঁকে সেচের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটরের তার খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান ।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।