,

বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
November 5, 2017
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক দুঘর্টনায় মোঃ আব্বাস আলি (২৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

রবিবার (৫ নভেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার রামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত  মোঃ আব্বাস আলি মুরাদনগর উপজেলার আড়ালিয়া গ্রামের অলিউল্লার পুত্র । তিনি মুরাদনগর ছাপিতলা মাদ্রাসার প্রিন্সিপাল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,  মোটরসাইকেল চালক আব্বাস (২৪) দেবিদ্বার থেকে ক্যান্টনমেন্টের রামপুর এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী জনতা বাসের ধাক্কায় মোটরসাইকেলসহ রাস্তায় লুটিয়ে পড়েন।  এসময় পেছন থেকে আসা অপর একটি সওজে’র ট্রাক তার মাথায় চাপা দিলে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহাদাত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি রাস্তায় ফেলে পালিয়ে যায় ট্রাক চালক।