,

চান্দিনায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
November 8, 2017
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে আবু সাঈদ (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর)দুপুরে উপজেলার পশ্চিম সানানগর গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবু সাঈদ উপজেলার পশ্চিম সানানগর গ্রামের কাচাঁমাল ব্যবসায়ি মমিন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয়দের এক  জানাজা থেকে আবু সাঈদ নিখোঁজ হয়। অনেক খোজাখুজির পর বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরে আবু সাঈদের মরদেহ ভেসে উঠে ।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মৃধা জানান, এ বিষয়ে কেউ আমাদের অবহিত করেনি।