,

লাকসাম যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
November 11, 2017
news-image

সেলিম চৌধুরী হীরা ঃ
‘‘যুবরাই লড়বে সোনার বাংলা গড়বে’’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার লাকসামে শনিবার বিকেলে হাউজিং এষ্টেটস্থ দলীয় কার্যালয়ে আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক আবুল খায়েরের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানী, খীনজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুছ ভূইয়া, পৌর আ’লীগের সভাপতি তাবারক উল্যাহ কায়েস, জেলা পরিষদ সদস্য এড. আবু তাহের, পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা। এসময় বক্তব্য রাখেন কাউন্সির আফতাব উল্ল্যাহ চৌধুরী, মনিরুল ইসলাম রতন, আবদুল আলীম দিদার, সৌদী প্রবাসী পিন্টু খান, মোহাম্মদ উল্লাহ, মনির হোসেন, মোশারফ হোসেন মজুমদার, ইউচি চেয়ারম্যান রুহুল আমিন, সকল অঙ্গসংগঠন, ইউপি, ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।