,

শাসনগাছায় লেগুনার চাপাঁয় অটো চালক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
November 18, 2017
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লা সদরের শাসনগাছা এলাকায় লেগুনার চাপাঁয় অটোরিক্সা চালক নিহত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে শাসনগাছা এলাকার ধান গবেষণা কেন্দ্রের গেইটের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহত অটোরিক্সা চালক কুমিল্লা সদরের আড়াইওড়া এলাকার বাসিন্দা। তবে তার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ধান গবেষণা কেন্দ্রের গেইটের সামনে অটোরিক্সা চালক তার অটোরিক্সা নিয়ে দাড়িয়েছিল। এমন সময় একটি দ্রুতগামী লেগুনা এসে তাকে চাপাঁ দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গেছে।

এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, এ বিষয়ে আমরা অবহিত নই। কেউ আমাদের অবহিত করেনি।