,

নিমসারে আগাতা ফিড মিলসের ভবনের ছাদ থেকে পড়ে নির্মান শ্রমিক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
November 27, 2017
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার আগাতা ফিড মিলসে্র নির্মানাধীন একটি ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে শাকিল (১৮) নামের এক নির্মান শ্রমিক নিহত হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় এ দুঘর্টনা ঘটে।

নিহত শ্রমিক শাকিল টাঙ্গাইলের কালিহাতি উপজেলার চরজব্বার গ্রামের শরীফ উদ্দিন (পারু)’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার আগাতা ফিড মিলসে্র একটি কারখানার নির্মানাধীন ৩ তলা ভবনে কাজ করার সময় শাকিল নামের ওই শ্রমিক ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। এসময় কারখানা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী ইষ্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে অবস্থান অবনতি ঘটলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। দুপুর ১ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।