,

হাজী ইসহাক ফাউন্ডেশন ও আহসান গ্রুপের উদ্যোগে মতলব উত্তর ঝিনাইয়ায় বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
December 1, 2017
news-image

 

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া বেনু মিয়া বাড়িতে দিনব্যাপী বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন হাজী ইসহাক ফাউন্ডেশন ও আহসান গ্রুপ লিমিটেড।

প্রতি সপ্তাহের ন্যায় শুক্রবারও দিনব্যাপী বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেন, হাজী ইসফাক ফাউন্ডেশন ও আহসান গ্রুপ লিমিটেড।

সম্পূর্ণ বিনা মূল্যে এ চিকিৎসা সেবা কার্যক্রমের সার্বিক সহযোগীতা ও ব্যবস্থাপনায় ছিলেন, হাজী ইসহাক ফাউন্ডেশন ও দেশের খ্যাতনামা শিল্পগোষ্ঠী আহসান গ্রুপ লিমিটেডের পরিচালক এম. ইসফাক আহসান।
উপস্থিত এলাকাবাসীর উদ্দ্যেশে আয়োজক এম. ইসফাক আহসান তার বক্তব্যে বলেন, আমি চাঁদপুর জেলার মতলবের সন্তান। আমাদের পরিবার এবং আমি এই এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সব সময় কাজ করছি। আপনাদের সকলের দোয়া-ভালোবাসা ও সহযোগিতায় চাই যেন আগামী দিনগুলোতেও আপনাদের পাশে থাকতে পারি। আপনারা আমার পরিবার ও আমার জন্য দোয়া করবেন।
এ সময় উপস্থিত ছিলেন- খবির উদ্দিন চৌধুরী শিপু, খায়ের উদ্দিন চৌধুরী অপু, আবুল কালাম স্বপন, সমাজ সেবক গোলাম হোসেন জহির, মো. শাহজালাল, শাহ আলম সরকার।