,

মাদক বিরোধী প্রচারণার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
January 2, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

মাসব্যাপী মাদক বিরোধী প্রচারণামূলক কর্মসূচির মাধ্যমে কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে টাউনহলের সামনে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর সাংসদ আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আজিজুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মানজুরুল ইসলাম ।