নগরীর মনোহরপুরের তিনতলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
আজকের কুমিল্লা ডট কম :
January 12, 2018
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার তিন তলা মাকের্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সর্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইয়াহিয়া খান।
শুক্রবার রাত ৮ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোনালী ব্যাংকের পাশে সাত্তার বেডিং স্টোর থেকে আগুনে সূত্রপাত হয়। ধীরে ধীরে আগুন তিনটি তলায় ছড়িয়ে পড়ে।