,

সি এইচ সিপি’দের চাকুরী জাতীয়করণের দাবীতে দেবিদ্বারে শান্তি পূর্ণ অবস্থান কর্মসূচী ও স্মারক লিপি প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
January 21, 2018
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
“শেখ হাসিনার অবদান কমিনিউটি ক্লিনিকে বাচাঁয় প্রাণ” এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর সিদ্ধান্ত মোতাবেক চাকুরী জাতীয় করণের দাবীতে সারা দেশের ন্যায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা প্রাঙ্গনে অবস্থান কর্মসূচীর ন্যায় সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৩দিন ব্যাপী কর্মসূচীর দ্বিতীয় দিন রোববার অবস্থান কর্মসূচীতে অংশ নেয়।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে ১৫টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ৩৩জন সি এইচ সিপি অবস্থান কর্মসূচীতে অংশ নেয়।

ওই অবস্থান কর্মসূচী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সাধারন সম্পাদক মো. হেলাল উদ্দিন। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সরকার তানিয়া আলম, সাধারন সম্পাদক মো. রাশেদুল আল আমিন, কোষাধক্ষ্য মো. এরশাদুজ্জামান এরশাদ, সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান, সদস্য মো. জুয়েল মোল্লা, মোসা. রুমানা আক্তার, আল মামুন,আবু বকর সিদ্দিক,মাছুমা আক্তার, ইউসুফ সরকার, মোশারফ হোসেন, মো. মিজানুর রহমান, মো. সোহেল সরকার সহ আরো অনেকে ।
এদিকে অবস্থান কর্মসূচীতে বক্তরা বলেন, সিএইচ সিপিদের চাকুরী জাতীয় করণ দাবীতে ৩দিনের কর্মসূচী মধ্যে দাবী না মানলে আগামী ২৩ শে জানুয়ারী জেলা প্রশাসক ও সিভিল সার্জন এবং আগামী ২৭ জানুয়ারী ঢাকার প্রেসক্লাব এর সামনে লাগাতার কর্মসূচী পালন করবে। অবস্থান কর্মসূচী চলাকালিন সময়ে দুপর ১টায় উপজেলা পঃ স্বাস্থ্য কর্মকর্তা’র নিকট স্বারক পিলি প্রদান করেন।