,

নবীনগরে বার্ষিক মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
January 24, 2018
news-image

মো. দেলোয়ার হোসেন:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৌলভী আবদুস সোবহান উকিল (আবদু মিয়া) -এর ৮০ তম মৃত্যু বার্ষিকী ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান- ২০১৮ খ্রিঃ উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মোছা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য ও উপজেলা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বোরহান উদ্দিন আহমেদ।

সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ্ জসিমের সঞ্চলনায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক আব্দুর রহিম, শিক্ষক প্রতিনিধি নুরুল হোসেন, শিক্ষক প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, পরিচালনা পরিষদ সদস্য মোঃ জহিরুল হক, পরিচালনা পরিষদ সদস্য মোঃ মোস্তফা কামাল, পরিচালনা পরিষদ সদস্য মোঃ মনির হোসেন, পরিচালনা পরিষদ সদস্য শহীদুল হক, পরিচালনা পরিষদ সদস্য মোঃ আলী আজম, পরিচালনা পরিষদ সদস্য মোসাঃ শিরিন আক্তার প্রমূখ। আলোচনা পর্ব শেষে বিদ্যালয়ের প্রধান মাওলানা মোঃ আবদুল কাদির খানের পরিচালনায় মিলাদ শেষে সকল শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়।