,

সদর দক্ষিণে বিদেশী রিভলবারসহ বিএনপি নেতা গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
February 13, 2018
news-image

রকিবুল হাসান রকি, সদর দক্ষিণঃ

কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি নেতা শাহজালালকে একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

গ্রেফতার হওয়া শাহজালাল উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে থানা পুলিশ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সদর দক্ষিণ মডেল থানার উপ-পরিদর্শক খাদেমুল বাহারের নেতৃত্বে পুলিশের একটি টিম সুয়াগাজী পশ্চিম বটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে শাহজালালকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহজালালের দেয়া তথ্যানুযায়ী একই এলাকার সুনিল বাবুর বাড়িতে অভিযান চালিয়ে বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। পরিকল্পিতভাবে সুনীল বাবুর নিকট জালাল অস্ত্রটি জমা রাখায় সুনিল বাবুকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শাহজালালের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় পূর্বের কয়েকটি মামলা রয়েছে।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম পি.পিএম জানান, গ্রেফতারকৃত শাহজালালের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।