,

হাইমচরে বঙ্গবন্ধুর জম্মদিন ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

আজকের কুমিল্লা ডট কম :
February 26, 2018
news-image

বিএম ইসামইলঃ
যথাযোগ্য মর্যাদায় ১৭ মার্চ জাতিরজনক বঙ্গবন্ধুর জম্ম দিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুর রহমান। এসময় বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কবির হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মীর হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার মোঃ হাফিজ আহমেদ মাষ্টার, উপজেলা প্রকৌশলী মোঃ ইমান হোসেন, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোঃ আমিনুর রশিদপ্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।