,

ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তথ্য প্রযুক্তির কোন বিকল্প নেই -উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ

আজকের কুমিল্লা ডট কম :
February 26, 2018
news-image

 

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর ॥
মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তথ্য প্রযুক্তির কোন বিকল্প নেই। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতার একটি অংশ হচ্ছে আজকের প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন।

সোমবার মতলব উত্তরে ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন কালে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার প্রসার ও মান উন্নয়নের বিকাশ ঘটিয়েছে। ফলে শিক্ষার মান দিন দিন উন্নত হচ্ছে। কম্পিউটার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার না জানলে তা এক ধরনের মূর্খতা। প্রযুক্তি জ্ঞান অর্জনে তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

উপজেলা শিক্ষা অফিসার মো. ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক, নুরুল হক, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।