,

নবীনগরে সাংবাদিক গোলাম মোস্তফার পিতা আর নেই

আজকের কুমিল্লা ডট কম :
March 7, 2018
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর :
দৈনিক যায় যায় দিন নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি, নবীনগর প্রেসক্লাবের সদস্য মো. গোলাম মোস্তফা’র পিতা উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. দানা মিয়া(৮০) কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৫/০৩) রাতে ইন্তেকাল করেন(ইন্নাল্লিলা….রাজেউন)।

মুত্যৃকালে তিনি স্ত্রী ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (০৬/০৩) আহম্মপুর প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গনে বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংসদ ফয়জুর রহমান বাদল, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন ও সেক্রেটারী আসাদুজ্জামান কল্লোল এক শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।