,

মুরাদনগরে শশুরবাড়িতে বেড়াতে গিয়ে জামাইয়ের রহস্যজনক মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
March 12, 2018
news-image

 

মাহবুবুল আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে শশুরবাড়িতে বেড়াতে গিয়ে মোঃ মানিক মিয়া (৩৫) নামের এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মার্চ) বেলা ১২ টার দিকে মুরাদনগর উপজেলার ছদ্দারকান্দি গ্রামের শশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত মোঃ মানিক মিয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার খলিলপুর গ্রামের মুতু মিয়ার ছেলে। মুরাদনগর উপজেলার ছদ্দারকান্দি গ্রামের তছলিম উদ্দিনের মেয়ে ফরিদা বেগমকে তিনি বিয়ে করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্র জানান, গতকাল রোববার সন্ধ্যায় ছদ্দারকান্দি গ্রামে শশুরবাড়িতে মানিক মিয়া বেড়াতে আসেন। রাতে সে শশুরবাড়িতে অবস্থান করে। সকালে বাড়ির উঠানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

মুরাদনগর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আর্জুন জানান, তার শরীরে কোন আঘাতের চিহৃ নেই। তবে চিকিৎসকরা বলেছেন, সে এমন বিষাক্ত কিছু খেয়েছে, যার ফলে তার ভিতরের সব কিছু পুড়ে গেছে। এটা কি আতœহত্যা নাকি হত্যা তা এখনি বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।