,

হাইমচরে গন্ডামারা এবিএস ফাযিল মাদ্রাসায় শিশু দিবস ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
March 17, 2018
news-image

 

বিএম ইসমাইলঃ
হাইমচর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮ তম জম্ম বার্ষিকী, জাতীয় শিশু দিবস, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন, আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ হাইমচর উপজেলা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গন্ডামারা এবিএস ফাযিজ মাদ্ররাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮ তম জম্ম বার্ষিকী, জাতীয় শিশু দিবস, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন, আলোচনা সভা এবং মিলাদ ও দোয়ায় মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ আব্দুর রহমান (হামিদী)’র সভাপতিত্বে ও আরবী প্রভাষক মোঃ মাহমুদুল হাসান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা মোঃ শাহাজান পাটওয়ারী, বিশেষ অতিথি বিশিষ্ট্য সমাজ সেবক মোঃ নুর হোসেন পাটওয়ারী। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য নাজির আহম্মদ, সহকারী অধ্যক্ষ মাহবুবুল আমিন, বাংলা প্রভাষক শরীফ হোসেন, আরবী প্রভাষক সালাউদ্দিন, মোশারফ হোসেন, নজরুল, রাষ্ট্র বিজ্ঞানে প্রভাষক আঃ মালেক প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।