,

চান্দিনার মাধাইয়ায় মহিউদ্দিন মেম্বারের উপর সন্ত্রাসী হামলা

আজকের কুমিল্লা ডট কম :
April 18, 2018
news-image

 

শরীফুল ইসলাম , চান্দিনা ঃ
চান্দিনার মাধাইয়ায় এক ইউপি মেম্বারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

সোমবার (১৬ এপ্রিল) রাত ৯ টায় উপজেলার কাশিমপুর গ্রামে মাধাইয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ৭ নং ওয়ার্ড মেম্বার মো. মহিউদ্দিন এর উপর ওই হামলা চালায় দুষ্কৃতকারীরা। এসময় দুষ্কৃতকারীদের রামদায়ের কুপে তার ঘাড়ে মারাত্মক ভাবে যখম হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সরেজমিনে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাধীন মহিউদ্দিন মেম্বার এর সাথে কথা বলে জানা যায়, সোমবার কাশিমপুর ওয়াজ মাহফিল থেকে বাড়ির উদ্দ্যেশ্যে রওয়ানা করলে পথিমধ্যে একই গ্রামের আবদুর রশিদ এর ছেলে মো. খলিল ও বাবুল মিয়ার ছেলে মো. সোহাগ সহ ৫/৭ জনের এক দল সন্ত্রাসী পেছন থেকে তাকে রাম-দা দিয়ে কুপ দেয়। এতে তার ঘাড়ে মারাত্মক যখম হয়। পরে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। মঙ্গলবার (১৭ এপ্রিল) এরিপোর্ট লেখা পর্যন্ত ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এব্যাপারে চান্দিনা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, হামলার ঘটনা শুনেছি। ভিকটিম থানায় কোন লিখিত অভিযোগ করে নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।