,

ক্যাশ অফিসার নিয়োগ দিবে মেঘনা ব্যাংক

আজকের কুমিল্লা ডট কম :
April 22, 2018
news-image

 

চাকরি ডেস্কঃ

ক্যাশ অফিসার পদে কর্মকর্তা নিয়োগ দেবে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মেঘনা ব্যাংক লিমিটেড।

স্নাতক ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। তবে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তরদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্যাশ ডিপার্টমেন্টে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। অথবা কভার লেটারসহ আবেদনপত্র ইমেইল করতে হবে পধৎববৎ@সবমযহধনধহশ.পড়স.নফ ঠিকানায়। আবেদন করা যাবে ২৬ এপ্রিল পর্যন্ত।