,

ব্রাহ্মণপাড়ায় ছাত্রীর চিৎকারে ধরা পড়ল শিক্ষক!

আজকের কুমিল্লা ডট কম :
April 29, 2018
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলায় নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্রীকে একটি খালি কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েছে এক স্কুল শিক্ষক। পরে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা খেয়ে তিনি এখন জেল হাজতে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ এপ্রিল) সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

মামলার অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. রাকিব হোসেন ভূইয়া সকালের দিকে ছাত্রীটিকে কথা আছে বলে ডেকে নেয়। এসময় স্কুলের একটি খালি কক্ষে ছাত্রীটিকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয় শিক্ষক। এসময় জোরপূর্বক শিশুটির জামা কাপড় খুলে ফেলে ধর্ষণের চেষ্টা চালায় শিক্ষক। কিছুক্ষণ পর মেয়েটির চিৎকারে সেখান থেকে পালিয়ে যায় শিক্ষক। পরে এ বিষয়টি জানতে পেরে ছাত্রীটির মা থানায় একটি অভিযোগ দেন। রাতেই ওই শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে থানার ওসি এসএএম শাহজাহান কবির জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।