,

চৌদ্দগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন

আজকের কুমিল্লা ডট কম :
May 6, 2018
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মমতাজ উদ্দিনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি শনিবার দিবাগত রাত সাড়ে সাতটায় কুমিল্লা সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। ব্যক্তি জীবনে এক ছেলে ও পাঁচ কন্য সন্তানের জনক ছিলেন। রবিবার (৬মে) সকাল ১১ ঘটিকায় শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার (ভূমি) দীপন দেবনাথ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবুল হাশেম, মুন্সিরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম, মরহুমের সুযোগ্য সন্তান এলজিইডি কর্মকর্তা নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জমান, আলহাজ্ব নূরে আলম মিয়াজী প্রমুখ