শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বুড়িচং নিমসারে ট্রাক চাপায় পথচারী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
মে ৯, ২০১৮
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারে ট্রাকের চাপায় ফারুক হোসেন (৩৫) এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার(৯ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনায় ঘটে।

নিহত ফারুক হোসেন জেলার দেবিদ্বার উপজেলার বড়কামতা গ্রামের মৃত তারু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়,নিমসার বাজারে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে গেছে।