,

মুরাদনগরে বজ্রপাতে দুই কিশোর নিহত

আজকের কুমিল্লা ডট কম :
May 9, 2018
news-image

আশিকুর রহমান আশিক/মাহবুব আলম আরিফঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বজ্রপাতে দুই কিশোর নিহত হয়েছে । বুধবার (৯ মে) বিকেলে উপজেলার যাত্রাপুর গ্রামের দক্ষিন পাড়া খেলার মাঠ সংলগ্ন বোরো ফসলি জমির মাঠে এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন উপজেলার যাত্রাপুর পূর্বপাড়া গ্রামের মৃত. ফিরোজ মিয়ার ছেলে সেলিম মিয়া (১৮) একই পাড়ার হামিদ মিয়ার ছেলে ইমন মিয়া (১৪)।

জানা যায়, উপজেলার যাত্রাপুর গ্রামের দক্ষিন পাড়া খেলার মাঠ সংলগ্ন বোরোর ফসলি জমিতে সেলিম, ইমনসহ বেশ কয়েকজন কিশোর দিনমজুর হিসেবে ধান কাটতে যায়। বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় ইমন ও সেলিম দৌড়ে বাড়ি ফেরার পথে মাঠের মধ্যেই বজ্রপাতে পতিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। বজ্রপাতে দুই কিশোর নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম জানান, নিহত দুজনের পরিবারকে উপজেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।