বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মুরাদনগরে জানালার কাঠের ফাকে মাথা আটকে ২ বছরের শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
মে ১০, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় জানালার কাঠের ফাকে মাথা আটকে আব্দুল্লাহ নামের ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ মে) বিকেলে উপজেলার যাত্রাপুর পশ্চিমপাড়া এলাকায় এ দুঘর্টনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, যাত্রাপুর পশ্চিমপাড়ার ইউসুফ মিয়ার দুই বছরের শিশুপুত্র আবদুল্লাহ তার বসত ঘরের বিছানায় খেলা করার সময় বিছানা সংলগ্ন জানালার কাঠের ফাকে মাথা আটকে মারা যায়।