,

প্রধানমন্ত্রী মহাকাশ জয় করেছে, সমুদ্র জয় করেছেন কিন্তু মানুষের মন জয় করতে পারেননি:এরশাদ

আজকের কুমিল্লা ডট কম :
May 12, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

জনগণ এখন জাতীয় পার্টিকে বিশ্বাস করে বলে মন্তব্য করে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‌‘মহাকাশে আমাদের যান চলে গেছে। একসময় আমরা সমুদ্র জয় করেছিলাম। এখন আমরা মহাকাশ জয় করেছি। প্রধানমন্ত্রী মহাকাশ জয় করতে পারলেও জনগণের মন জয় করতে পারেনি। মহাকাশ জয় করেছে, সমুদ্র জয় করেছেন কিন্তু মানুষের মন জয় করতে পারেননি। মানুষের মন জয় করেছে জাতীয় পার্টি।’

শনিবার সকালে রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‌‘দেশের মানুষ পরিবর্তন চায়। আর এই পরিবর্তনের জন্য জাতীয় পার্টি মানুষের মনে আশার সঞ্চার করেছে। বর্তমান সরকার মানুষের মন জয় করতে ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ‘মানুষ বোঝে না? মানুষ সবই বোঝে। মানুষের এখন জাতীয় পার্টির প্রয়োজন। সেটা বোঝা হয়ে গেছে। মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে জাতীয় পার্টি।’

সাবেক এই রাষ্ট্রপতি আরো বলেন, ‘মানুষের মনে সত্যতা অর্জন করতে হবে। আর জাতীয় পার্টি সেই সত্যতা অর্জন করতে পেরেছে।

এরশাদ বলেন, ‘এখন মানুষের জীবনের কোন মূল্য নেই। ঘরে থাকলে হয় ধর্ষণ, বাইরে গেলে হত্যা। মানুষের জীবনের কোন নিরাপত্তাও নেই। কয়টা মানুষ হত্যা হল, কয়জন নিহত হল, কয়জনকে ধর্ষণ করা হল কেউ তা খোঁজ রাখে না। কিন্তু জাতীয় পার্টি এসবের হয়ে কাজ করেছে, করবে।’