,

শ্রীদেবীকে কান চলচ্চিত্র উৎসবে সম্মাননা জানানো হবে

আজকের কুমিল্লা ডট কম :
May 14, 2018
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ভারতীয় চলচ্চিত্রে অনবদ্য ভুমিকা রাখার জন্য বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে সম্মাননা জানানো হবে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, আগামী ১৬ মে শ্রীদেবীর সম্মানে লে ম্যাজেস্টিক বিচ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে ছবিতে প্রয়াত এই অভিনেত্রীর অবদান নিয়ে হবে আলোচনা করা হবে। এছাড়া ফ্রেঞ্চ রিভিয়েরায় দেখানো হবে তার জীবনের সেরা কিছু পারফর্ম্যান্সের ভিডিও।

ওই অনুষ্ঠানে শ্রীদেবীর স্বামী বনি কাপুর ও দুই মেয়ে জানভি কাপুর এবং খুশি কাপুর উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সংবাদটি নিশ্চিত করে স্বামী বনি কাপুর জানান, আমি খুব আনন্দিত যে বিশ্বের সব মানুষ শ্রীদেবীর কাজ দেখবে। ছবিতে তার কী অবদান আছে, তা জানবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী।