,

আলিয়া শুধু রণবীরেরই নয় আমার ও পছন্দের বললেন নীতু কাপুর।

আজকের কুমিল্লা ডট কম :
May 16, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের সম্পর্ক এখন বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে। এমনকি সম্প্রতি, আনন্দ আহুজা-সোনম কাপুরের রিসেপশন পার্টিতেও আলিয়া রণবীরকে একসঙ্গেই দেখা গিয়েছিল। তবে শুধু রণবীরই নয়, সোশ্যাল মিডিয়ায় আলিয়ার ছবিতে নীতু কাপুরের কমেন্ট দেখে মনে হচ্ছে আলিয়া শুধু তাঁর ছেলে রণবীরেরই নয় তাঁরও পছন্দের।

১৩ মে মাদারস ডে তে আলিয়া তাঁর মা সোনি রাজদানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ” Hello beautiful mommy. It’s your day. Today & everyday”

আলিয়ার এই পোস্টেই কমেন্ট করেছেন রণবীরের মা নীতু কাপুর। লিখেছেন, “Aww” পাশে আবার লাভ সাইনও দিয়েছেন নীতু কাপুর। উত্তরে আলিয়াও নীতু কাপুরের উদ্দেশ্যে চুম্বন ছুঁড়ে দিয়েছে।