,

আলগী বাজার সিনিঃ মাদ্রাসায় জেলা তথ্য অফিসের চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা

আজকের কুমিল্লা ডট কম :
May 23, 2018
news-image

 

বিএম ইসমাইল:
হাইমচর উপজেলার আলগী বাজার সিনিঃ আলিম মাদ্রাসায় জেলা তথ্য অফিস কতৃক আয়োজিত ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
২২ মে সকাল ১০টায় হাইমচর উপজেলার আলগীবাজার সিনিঃ আলিম মাদ্রাসায় হলরুমে অনুষ্ঠিত চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ ইউনুছ এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক প্রমুখ।

আলগী বাজার সিনিঃ মাদ্রাসায় কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন ১০ শ্রেণী ছাত্রী ফাতেমা, ২য় স্থান অর্জন করেছেন মোঃ আরিফ হোসেন, ৩য় স্থান অর্জন করেন মোঃ মাহমুদুল হাসান। আলোচনায় ১০টি বিষয় ছিল সামাজিক নিরাপত্তা, ডিজিটাল বাংলাদেশ,
শিক্ষা সহায়তা, একটি বাড়ি একটি খামার, পরিবেশ সুরক্ষা, বিনিরয়াগ বিকাশ, সবার জন্য বিদ্যুৎ, আশ্রয়ন, নারী ক্ষমতায়ন, কমিনিউটি ক্লিনিক।