,

মন্ত্রনালয়ের অনুমোদিত নকশাকে পাশ কাটিয়ে নির্মিত হচ্ছে মধুরোড রেলওয়ে ষ্টেশন

আজকের কুমিল্লা ডট কম :
May 27, 2018
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর :
বর্তমান সরকারের দেশকে এগিয়ে নেয়ার বেশ কয়েকটি পদক্ষেপের মধ্যে যোগাযোগ ব্যবস্থার অন্যতম একটি প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে। রেল লাইন থেকে শুরু করে সকল অবকাঠামো আধুনিকায়নের একটি পদক্ষেপ গ্রহণ করেছেন সরকার। সে মোতাবেক বাংলাদেশ রেলওয়ের এ আধুনিকায়নের কাজটি প্রায় ২-৩ বছর আগ থেকে শুরু করে এখন প্রায় অনেকটাই শেষের পথে। চাঁদপুর লাকসাম রেল পথের চিতোষী, মেহের, হাজীগঞ্জ, বলাখাল ও শাহতলী রেল ষ্টেশনের অধিকাংশ সকল কার্যক্রম শেষ করে তা সন্তুষ্টি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার পথে রয়েছে। কিন্তুু অজ্ঞাত কারনে মধুরোড রেলষ্টেশনের কাজটি এখনও ৫০% ও শেষ হয়নি।

জানা যায়, চাঁদপুর লাকসাম রেল পথের কাজটি টেন্ডার প্রক্রিয়ায় কাশেম কনস্ট্রাকশান নামক একটি প্রতিষ্ঠান কাজটির অনুমতি পায়। পাওয়ার পর থেকেই তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের অনুমোদিত সিডিউল ও নকশার বাহিরে বিভিন্ন অনিয়ম দূনীতির মাধ্যমে কাজটি করে আসছেন। ইতি মধ্যে এ’ সংক্রান্ত বিষয়ে স্থানীয় ও দৈনিক পত্রিকায় বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়েছে। একটি অভিযোগ সূত্রে জানা যায়, মধুরোড রেলওয়ে ষ্টেশন অবকাঠামো সহ সকল উন্নয়নে এ প্রতিষ্ঠানটি অনিয়ম ও দূনীতি করে কাজটি করার জন্য চেষ্টা করে আসছেন। পরবর্তীতে স্থানীয় জনগনের চাপের কারনে কাজটি মোটামুটি প্রায় ৫০% করেন। কিন্তুু মধুরোড রেলওয়ে ষ্টেশনের প্লাট ফরম যাতায়েতের রাস্তা সহ কয়েকটি বিষয়ে নির্মানে অনিয়মের মধ্য দিয়ে করছেন। তারা ঠিকাদারী প্রতিষ্ঠান কাশেম কনষ্ট্রাকশন সরকারের রেল মন্ত্রনালয়ের অনুমোদিত নকশা ও সিডিউলকে পাশ কাটিয়ে তারা স্থানীয় স্বার্থন্বেষী ও প্রভà¦