,

নাঙ্গলকোট থানা পুলিশের বিশেষ অভিযানে আটক-৪

আজকের কুমিল্লা ডট কম :
May 28, 2018
news-image

 

কামাল হোসেন জনি,নাঙ্গলকোট :

কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও এক মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সুত্রে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার পেরিয়া ইউনিয়নের মগুয়া গ্রামের মনির হোসেনের ছেলে আবদুস সাত্তারকে ও পৌরসভার হরিপুর গ্রামের জামালের ছেলে মিলনকে মাদক সেবনের দায়ে আটক করা হয়।

এরআগে পৌরসভার হরিপুর গ্রামের আলী নোয়াবের ছেলে মাসুদ একই গ্রামের মাহবুল হকের ছেলে আনোয়ারকে ২০ পিস ইয়াবা বড়িসহ আটক করা হয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, বিশেষ অভিযানে সারাদেশে ধরপাকড়াও শুরু হওয়ায় এ থানা এলাকার মাদক ব্যবসায়ীরা গা ঢাকা দিয়েছে। তবুও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেয়া হবেনা। গ্রেফতারকৃত আসামীদেও বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।