,

মেঘনায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
June 3, 2018
news-image

 

এম এইচ বিপ্লব সিকদার :

কুমিল্লার মেঘনা উপজেলায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জন অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার উপজেলা অডিটরিয়ামে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মোঃ আব্দুল হাকিম, পরিচালক (গ প্র প্র),তথ্য কমিশন ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ: সালাম, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ,বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ,সাংবাদিক বৃন্দ।