,

দাউদকান্দি পৌরসভার বাজেট ঘোষনা

আজকের কুমিল্লা ডট কম :
June 28, 2018
news-image

 

জাকির হোসেন হাজারী,দাউদকান্দি:

দাউদকান্দি পৌরসভার ২০১৮-২০১৯ইং অর্থবছরের ৩৭ কোটি ৭৮ লাখ ৩০ হাজার প্রায় ৮ শত টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

বাজেটে সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে ৩৭ কোটি ৭৮ লাখ ৩০ হাজার প্রায় ৮ শত টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা। সমাপ্তি জের ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ ১০ হাজার প্রায় ৮ শত টাকা।

বুধবার (২৭ জুন) বিকেলে পৌরসভার মিলনায়তনে বাজেট ঘোষনা করেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন। বাজেট আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, পৌর সচিব সৈয়দ মোঃ মনিরুজ্জামান, কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন, মোঃ সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার এইচ এম কামরুজ্জামান প্রমুখ। বাজেট অনুষ্টানে সুশীলসমাজ, ব্যবসায়ীক, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।