মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৪, ২০১৮
news-image
ডেস্ক রিপোর্ট :
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গ্রেফতারের পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার কুয়ালালামপুর হাই কোর্টে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এর আগে মঙ্গলবার সদ্য ক্ষমতা হারানো নাজিবকে কুয়ালালামপুরের নিজ বাসভবন থেকে গ্রেফতার করে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)।
বিবিসির রিপোর্ট অনুযায়ী, মালয়েশিয়ার ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে যুক্ত থেকে ৭০ কোটি মার্কিন ডলার হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নাজিবের বিরুদ্ধে। গত মে মাসে নির্বাচনে পরাজয়ের পর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নাজিব রাজ্জাক।