,

কুমিল্লার দাউদকান্দিতে বিধবাকে ধর্ষণের অভিযোগে ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
July 4, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল – ৩ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।

ধর্ষক পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ৯ নভেম্বর জেলার দাউদকান্দি উপজেলার গোপালপুর গ্রামের শান্তি মিয়ার বিধবা স্ত্রী দুই সন্তানের মা হালিমা খাতুনকে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে একই গ্রামের কবির হোসেন।

এ সময় কবির হোসেন ঘটনাটি কাউকে বললে হালিমাকে মেরে ফেলার হুমকি দেয়। এর পরেও হালিমা ব্যাপারটি কবির হোসেনের অবিভাবককে জানালেও তারা কোন ব্যবস্থা গ্রহণ না করায় হালিমা খাতুন ২০০২ সালের ১১ মে কবির হোসেনকে আসামী করে দাউদকান্দি থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা করে। ইতোমধ্যে হালিমার একটি মেয়ে সন্তান জন্ম নেয়। পুলিশ দীর্ঘ তদন্ত একই বছরের ২৫ জুলাই কবির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জসিট দাখিল করে।

৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত কবির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন।