,

নাঙ্গলকোটে ছাত্রদলের সাধারণ সম্পাদক মন্টু গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
July 12, 2018
news-image

 

মো: কামাল হোসেন জনি, নাঙ্গলকোট :
কুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রদলের উপজেলা সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মন্টুকে গ্রেফতার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ।

বুধবার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান মৌমি ফ্যাশান থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে পৌরসদরের হরিপুর গ্রামের মৃত. জিনু মিয়ার ছেলে।

এলাকাবাসি সূত্র জানা যায়, নাঙ্গলকোট বাজারের সাদেক চেয়ারম্যান মার্কেটের নিজ প্রতিষ্ঠানে ব্যবসা করছিলে মন্টু। বুধবার দুপুরে থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

থানার ডিউটি অফিসার এ এস আই কিবরিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।