,

চৌদ্দগ্রামে বি এন পি ও জামাতের ঠাই নেই,কর্মী সমাবেশে : ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন

আজকের কুমিল্লা ডট কম :
July 17, 2018
news-image

 

 সফিউল আলম:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় ১নং কাশিনগর ইউনিয়নে ১৬ই জুলাই সোমবার বিকাল ৫ ঘটিকার সময় স্থানীয় অশ্বদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অশ্বদিয়া কেন্দ্রের নেতৃবৃন্দের আয়োজনে উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার।

১নং কাশিনগর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম তালুকদার এর সভাপতিত্বে ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোলেমান এর উপস্থাপনায় উক্ত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,১নং কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন,১নং কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান মজুমদার,সাধারন সম্পাদক মাসুদুল আলম মাসুদ,যুবলীগ সভাপতি বাহারুল আলম বাহার,সাধারন সম্পাদক শাহ আলম,চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মোতালেব,১নং কাশিনগর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি ফকরুল হাসান সোহাগ,সাধারন সম্পাদক সোহেল রানা,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহজালাল সহ আরো অনেকে।